শাহীন আফ্রিদির বোলিং নিয়ে কঠোর সমালোচনা করলেন শ্বশুর শহীদ আফ্রিদি – DesheBideshe

শাহীন আফ্রিদির বোলিং নিয়ে কঠোর সমালোচনা করলেন শ্বশুর শহীদ আফ্রিদি – DesheBideshe

শাহীন আফ্রিদির বোলিং নিয়ে কঠোর সমালোচনা করলেন শ্বশুর শহীদ আফ্রিদি – DesheBideshe

লাহোর, ৪ মার্চ – পাকিস্তান ক্রিকেট দলের সাবেক তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি তাঁর নিজের জামাতা এবং জাতীয় দলের অন্যতম পেসার শাহীন শাহ আফ্রিদির বোলিং নিয়ে জনসমক্ষে কড়া সমালোচনা করেছেন।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে শাহীনের পারফরম্যান্স নিয়ে এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অসন্তোষ প্রকাশ করেন তিনি। শহীদ আফ্রিদি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন ধরে খেললেও শাহীন এখনো ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে, বিশেষ করে শেষ ওভারগুলোতে কীভাবে বল করতে হয়, তা পুরোপুরি রপ্ত করতে পারেননি।

ডেথ ওভারে বোলিংয়ের পরিকল্পনা বাস্তবায়নে তাঁর যথেষ্ট ঘাটতি রয়েছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। তিনি আরও যোগ করেন, শাহীন অনেক দিন ধরে আন্তর্জাতিক আঙিনায় খেলছে, কিন্তু এখনো সে বুঝতে পারছে না যে শেষ ওভারে বল কোথায় করা উচিত।

আমি ব্যক্তিগতভাবে তাকে বেশ কয়েকবার এ বিষয়টি নিয়ে বুঝিয়েছি। শাহীনের বোলিংয়ের কারিগরি দিকগুলো বিশ্লেষণ করে আফ্রিদি জানান, ডানহাতি ব্যাটসম্যানের বিপক্ষে বল করার সময় সঠিক লাইন ও অ্যাঙ্গেল বজায় রাখাটা অত্যন্ত জরুরি, যা শাহীন প্রায়শই করতে ব্যর্থ হন। আফ্রিদির মতে, ডানহাতি ব্যাটসম্যান ক্রিজে থাকলে রাউন্ড দ্য উইকেট থেকে বল করা উচিত নয়। আর যদি করতেই হয়, তবে তা স্টাম্প থেকে অনেকটা দূরে রাখা প্রয়োজন।

কিন্তু শাহীন বারবার এই মৌলিক ভুলটিই করে চলেছেন। সাক্ষাৎকারে বর্তমান পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিকতা ও শেখার আগ্রহ নিয়ে হতাশা প্রকাশ করেন শহীদ আফ্রিদি। তাঁর মতে, দলের অনেক খেলোয়াড়ের মধ্যেই শেখার আগ্রহের অভাব পরিলক্ষিত হচ্ছে এবং আগের মতো দলীয় দায়বদ্ধতাও তাঁদের মাঝে নেই।

তিনি সতর্ক করে বলেন, অনেকেই নতুন কিছু শেখার চেষ্টা করছে না। হয়তো তারা মনে করে যে, দলে এক-দুজন পারফর্মার থাকলেই ম্যাচ জেতা সম্ভব। কিন্তু এভাবে চলতে থাকলে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান দল আরও পিছিয়ে পড়বে।

এম ম/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top