শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে এ লিখিত জবাব দেওয়া হয়েছে। তবে তেহরান কী বলেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র আজ রোববার ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে তেহরানের জবাব দেওয়ার খবর জানিয়েছে।

আইআরএনএর বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ইরান আজ পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব পাঠিয়েছে।’

Scroll to Top