শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল আই অনলাইন

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন | চ্যানেল আই অনলাইন

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এসময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে তারা দোয়া মোনাজাত করেন।

এর আগে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেসময় শহীদদের স্মরণে তিনি দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ দিবসটি পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

Scroll to Top