শরীয়তপুরে ঘুমের মধ্যে মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

শরীয়তপুরে ঘুমের মধ্যে মাদ্রাসাছাত্রকে গলা কেটে হত্যার চেষ্টা

শরীয়তপুরের ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরের দিকে ডামুড্যা উপজেলার মডেরহাট বায়তুর রাসুল (সা.) মাদ্রাসায় এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় ওই ছাত্র মাদ্রাসার একটি কক্ষে ঘুমিয়ে ছিল।

ওই মাদ্রাসাছাত্রের নাম শাহাদাত। সে ডামুড্যা উপজেলার চরমালগাঁও এলাকার মোস্তাকিমের ছেলে। পরিবারের সদস্যরা উদ্ধার করে সকালে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছে।

শিক্ষার্থী শাহাদাতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শাহাদাতের বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব আধা কিলোমিটার। এ কারণে পরিবারের সদস্যরা তাকে মাদ্রাসার একটি কক্ষে থাকার ব্যবস্থা করেন।

Scroll to Top