শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরান

শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরান

শত্রুপক্ষের ‘গুপ্তচর ড্রোন’ ভূপাতিত করলো ইরানইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শত্রু পক্ষের একটি গোয়েন্দা ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে এটি ভূপাতিত করা হয়।

সোমবার (১১ মে) ভোরে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, ড্রোনটি ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের অধীনে পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “কিছুক্ষণ আগে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি শত্রু গোয়েন্দা ড্রোন সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের মাধ্যমে ধ্বংস করা হয়েছে, যা যৌথ বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের অধীনে পরিচালিত হচ্ছিল।”

তবে ড্রোনটির উৎস, ধরন, কোন দিক থেকে প্রবেশ করেছিল বা ঠিক কোথায় এটিকে ভূপাতিত করা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: মেহের নিউজ

Scroll to Top