লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নথিভুক্ত হতে হবে

লেবানন থেকে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নথিভুক্ত হতে হবে

লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নাম নথিভুক্ত করতে বলেছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা দেওয়া ও সময়মতো পরিবহন নিশ্চিতে অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে দূতাবাস। সরকার দেশে ফিরতে ইচ্ছুক সব নাগরিককে ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিন বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দিয়েছেন। যাঁরা লেবাননে থেকে যেতে ইচ্ছুক, তাঁদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Scroll to Top