লালমনিরহাটে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

লালমনিরহাটে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

আবির হোসেন সজল, লালমনিরহাট : জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ৪৮ জন জুলাই যোদ্ধাদের প্রত্যেককে আর্থিক অনুদান হিসেবে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।

লালমনিরহাটে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদানলালমনিরহাটে জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান

(মঙ্গলবার-২৭ মে -)সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক প্রদান করেন,লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।

১১টি অভ্যাস আপনার মস্তিষ্কের ক্ষতি করছে

লালমনিরহাট জেলা প্রশাসক আয়োজনে এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক- মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামিমা নাছরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মতিয়ার রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব মো. হামিদুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন, ওয়ারিয়র্স অফ জুলাই এর আহবায়ক আতিকুর রহমান আশিক, সদস্য সচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহব্বাক মাহমুদুল হাসান, সদস্য আল ইমরান সরকার ও মাজেদুল ইসলাম মৃদুলাসহ জুলাই যোদ্ধারা।

Scroll to Top