লন্ডনে মরক্কো সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১ – DesheBideshe

লন্ডনে মরক্কো সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১ – DesheBideshe


লন্ডনে মরক্কো সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ১ – DesheBideshe

লন্ডন, ১০ জুলাই – বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ফ্রান্সের কাছে মরক্কোর ২-০ গোলে হারের পর লন্ডনের অ্যাজওয়্যার রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মরক্কো সমর্থকদের একটি অংশের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করতে হয়। এই সংঘর্ষে অন্তত একজন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে শত শত সমর্থক রাস্তায় নেমে আসেন। অনেককে আতশবাজি ও ফ্লেয়ার জ্বালাতে এবং যানবাহনের ওপর উঠে পড়তে দেখা যায়। এছাড়া প্রধান সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঢাল নিয়ে অবস্থান নেয় এবং জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য সড়কে পড়ে আছেন এবং তার সহকর্মীরা তাকে নিরাপত্তা দিয়ে চিকিৎসা দিচ্ছেন।

অন্যদিকে ম্যাচটিকে ঘিরে ফ্রান্সে সহিংসতার আশঙ্কা থাকলেও প্যারিসে বড় ধরনের কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মূলত লন্ডনেই উত্তেজনাকর পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

ফ্রান্সের বিপক্ষে এই পরাজয়ের মধ্য দিয়ে আফ্রিকার দেশ হিসেবে মরক্কোর ঐতিহাসিক বিশ্বকাপ অভিযান শেষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছিল।

এনএন/ ১০ জুলাই ২০২৬



Scroll to Top