
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক ও ফুটবলের মহাতারকা লিওনেল আন্দ্রেস মেসি। আফ্রিকার দেশ বেনিনের বিপক্ষে সবশেষ ম্যাচ খেলে বিদায়ের আগে-পরে শুরু হয়েছে মেসি বন্দনা। সেই ধারাবাহিকতা চলছেই যেখানে নতুন করে যুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। লুইস সুয়ারেজ, আর্জেন্টাইন বিভিন্ন ক্লাব ও মেসির জাতীয় দলের সতীর্থরাও দিয়েছেন শুভেচ্ছা বার্তা।
লিওনেল মেসিকে শ্রদ্ধা জানিয়ে ২০০২ বিশ্বকাপজয়ী এবং ২০০৩-২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সাথে খেলা রোনাদিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রথম দিন থেকেই তোমার গল্পের একটা অংশ হতে পারাটা কী যে এক আনন্দ ও সৌভাগ্যের বিষয় ছিল!তুমি আমাদের হাসিয়েছ এবং ফুটবল উপভোগ করার সুযোগ করে দিয়েছ দারুণভাবে!!!’
‘তোমার নাম, তোমার দেশ এবং পুরো বিশ্বজুড়ে ইতিহাসে খোদাই করা আছে… কেবল আমরাই জানি আমাদের সেই শৈশবের স্বপ্ন পূরণের আনন্দ কেমন ছিল: আমাদের দেশের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বচ্যাম্পিয়ন হওয়া!!!!’
‘তুমি তোমার জাতীয় দল ও দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছ… আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারি, আর আমি জানি যে পরিবার সম্পর্কিত যেকোনো বিষয়ই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে… জীবনটা উপভোগ করো। সবসময়ই তোমার জন্য আমার শুভকামনা রইল।’
মেসির বন্ধু ও ইন্টার মিয়ামির সতীর্থ লুইস সুয়ারেজ শুভকামনা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় উরুগুয়ের এই ফরোয়ার্ড বলেন, ‘আশা করি, তুমি জাতীয় দলের জার্সিটি দারুণভাবে উপভোগ করেছো, যে জার্সিটি তোমার ক্যারিয়ারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যার সুবাদে তুমি অবিশ্বাস্য সব মুহূর্তের সাক্ষী হয়েছ এবং এমন সব সম্মাননা অর্জন করেছ যা দেশের প্রতিনিধিত্ব করার সময় যেকোনো খেলোয়াড়েরই স্বপ্ন থাকে। নিজের ক্যারিয়ার এবং দেশের হয়ে তোমার অবদানের জন্য তুমি সবার কাছ থেকে যে যথার্থ স্বীকৃতি পেয়েছ, তার জন্য তোমার গর্ববোধ করা উচিত।’
মেসির জাতীয় দলের সতীর্থ মিডফিল্ডার রদ্রিগো ডে পল লিখেছেন, ‘জানি না কেন, প্রথম ট্রেনিং সেশনে আমরা দুজন একা একা দৌড়াচ্ছি দেখতে পেলাম। আমাকে তো অন্য দশজন সতীর্থের মতোই সাধারণ আচরণ করতে হতো, তাই না? কারণ শেষ পর্যন্ত আমরা একই জার্সি ভাগ করে নিচ্ছিলাম, কিন্তু মনের ভেতর তখন কত না অনুভূতি কাজ করছিল। সে আমাকে শুধু একজন খেলোয়াড়ই নয়, মানুষ হিসেবেও গড়ে তুলেছেন।’
‘আমি আমার সন্তানদের চোখে দেখি সেই অহংকার, তাদের বাবা একজন বিশ্বচ্যাম্পিয়ন। আমার অর্জন নিয়ে যখন মা কথা বলেন, আমি তা তার চোখে দেখতে পাই এবং এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই যে, তোমাকে ছাড়া এগুলো সম্ভব হতো।’
আর্জেন্টিনার অসংখ্য ক্লাব মেসির প্রতি শ্রদ্ধা জানিয়েছে। বোকা জুনিয়র্স এক বার্তায় লিখেছে, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, অধিনায়ক।’
আর্জেন্টিনার আরেক ক্লাব সিএ ইন্ডিপেনডিয়েন্তে পোস্ট করেছে, ‘ভালোবাসার এক সুন্দর গল্প, সত্যিই আপনাকে ধন্যবাদ।’
সান লরেঞ্জো লিখেছে, ‘ফুটবলের জন্য তোমাকে ধন্যবাদ। জার্সির প্রতি ভালোবাসার জন্য। আনন্দের জন্য। বারবার নতুন করে চেষ্টা করার জন্য। আর আর্জেন্টাইন হওয়ার জন্য।’
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

