এ এইচ এম সফিকুজ্জামান আরও বলেন, ‘সরকার চায় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে রোজা পালন করতে পারে। খেজুরের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। সুতরাং, সাধারণ মানুষ যেসব খেজুর খান, তার দাম যাতে লাগামহীন না হয়, সে জন্য বাজারে তদারকি অব্যাহত থাকবে।’
বাজারে কম দামের খেজুরের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা ‘জাহিদি’ খেজুরের। এই খেজুরের দাম বাজারে এখন ২২০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত। গত বছর রমজানে এই খেজুরের দাম ছিল ১৫০ টাকার মতো। আর ২০২২ সালে রোজার আগে এ খেজুর ৮০ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় বিক্রি হয়েছিল।



