রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি | চ্যানেল আই অনলাইন

রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি | চ্যানেল আই অনলাইন
রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে ধীরগতি | চ্যানেল আই অনলাইন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীর তেতুলতলা-ঘোড়ামারা রেলগেটের অদূরে রেললাইনে আকস্মিক ফাটল দেখা দিয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় রেললাইনে ফাটল দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ রেললাইনে ফাটল দেখতে পান। বিষয়টি রেলপথের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের জানান। আনসার সদস্যরা রেললাইনের ওপর লাল পতাকা টানিয়ে দর্শনা অভিমুখী একটি মালগাড়ি, খুলনা অভিমুখী এবং পার্বতীপুর অভিমুখী দুটি লোকাল ট্রেন ঘটনাস্থলের আগে থামিয়ে দেন। পরে ট্রেনগুলো ধীরে ধীরে ঘটনাস্থল থেকে অতিক্রম করান।

Bkash

উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আবু সাঈদ জানান, খবর পেয়ে রেললাইন মেরামতের কাজ শুরু করা হয়েছে। অতিরিক্ত ঠাণ্ডার কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, অতিরিক্ত লোডের কারণে লোহার পাতি চিড়ে গেছে। এটাকে ক্র্যাক বলা হয়।

Scroll to Top