রেমা-কালেঙ্গা বনে বনরক্ষী ও কাঠ চোর চক্রের মধ্যে গুলিবিনিময়, সেগুন ও আকাশমনি কাঠ উদ্ধার – DesheBideshe

রেমা-কালেঙ্গা বনে বনরক্ষী ও কাঠ চোর চক্রের মধ্যে গুলিবিনিময়, সেগুন ও আকাশমনি কাঠ উদ্ধার – DesheBideshe

রেমা-কালেঙ্গা বনে বনরক্ষী ও কাঠ চোর চক্রের মধ্যে গুলিবিনিময়, সেগুন ও আকাশমনি কাঠ উদ্ধার – DesheBideshe

হবিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি – হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবস্থিত রেমা-কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকায় অবৈধভাবে গাছ কাটাকে কেন্দ্র করে বনরক্ষী ও সংঘবদ্ধ চোর চক্রের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটের দিকে বনের নিশ্চিন্তপুর এলাকার খইয়াইছড়া ও বৈরাগীর টিলা সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল গভীর রাতে বনে প্রবেশ করে অবৈধভাবে গাছ কাটা শুরু করে। খবর পেয়ে বন বিভাগের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে গাছ চোররা বন বিভাগের সদস্যদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরাও পাল্টা দুই রাউন্ড গুলি বর্ষণ করে।

পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শনিবার ভোরে ঘটনাস্থল থেকে পাচারকারীদের ফেলে যাওয়া প্রায় ৪০ টুকরা সেগুন ও আকাশমনি গাছ উদ্ধার করা হয়। হবিগঞ্জের সহকারী বন সংরক্ষক মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন তিনি।

এ এম/ ৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top