রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রাপ্তি – DesheBideshe

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রাপ্তি – DesheBideshe

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রাপ্তি – DesheBideshe

পাবনা, ১৬ এপ্রিল – রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আনুষ্ঠানিকভাবে কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে দেশের সর্ববৃহৎ এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে উৎপাদনের প্রক্রিয়া শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না।

বৃহস্পতিবার প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে প্রকল্পের প্রথম ইউনিটে ফুয়েল লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হলেও নিবন্ধন সংক্রান্ত প্রক্রিয়ার কারণে তা পিছিয়ে যায়। লাইসেন্স পাওয়ায় এখন কর্মপরিকল্পনা অনুযায়ী উৎপাদনের পথে এগিয়ে যাবে কেন্দ্রটি।

কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে আগামী জুন থেকে জুলাই মাসের মধ্যে পরীক্ষামূলক বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এছাড়া বছরের শেষ নাগাদ এই ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

এটি দেশের পারমাণবিক জ্বালানি ব্যবহারের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এনএন/ ১৬ এপ্রিল ২০২৬

Scroll to Top