অসুস্থ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে যান তিনি।
এর আগে মঙ্গলবার জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজভী।
রিজভী আহমেদ বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করেছিলেন।



