রাহুলের মৃত্যুর পর যেমন আছেন প্রিয়াঙ্কা

রাহুলের মৃত্যুর পর যেমন আছেন প্রিয়াঙ্কা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর প্রায় আড়াই মাস কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে ধীরে ধীরে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছেলে সহজকে সঙ্গে নিয়ে এখনকার দিনগুলোকে তিনি যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করছেন, যদিও ভেতরের বাস্তবতা সহজ নয়—এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন।

রাহুলের মৃত্যুর পর যেমন আছেন প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা জানান, কাজের মধ্যেই তিনি নিজেকে ধরে রাখছেন। চারপাশে কিছু কাছের মানুষের সহায়তা তাকে এই সময়টা পার করতে সাহায্য করছে। ছেলেও নিজের মতো করে সময় কাটাচ্ছে—গান, কম্পিউটার, গেমস এবং বন্ধুদের সঙ্গে। প্রিয়াঙ্কা চেষ্টা করছেন যতটা সম্ভব সহজকে সময় দিতে এবং তার দৈনন্দিন জীবন স্বাভাবিক রাখতে।

তিনি বলেন, কঠিন সত্য মেনে নেওয়া সহজ নয়। সময়ের সঙ্গে সবকিছু সহজ হয়ে যায়—এমনটা তিনি বিশ্বাস করেন না। বরং নিজেকে প্রতিদিনই মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়।

সহজকে ঘিরে এখন পরিবারের সবাই একরকম চেষ্টা করছেন তাকে স্থিতিশীল রাখতে। পরিবারের অন্য সদস্যরাও সময় করে তার সঙ্গে দেখা করছেন। এই সময়টায় ছেলের মানসিক স্থিতি বজায় রাখাই প্রিয়াঙ্কার অন্যতম অগ্রাধিকার। রাহুলের পরিবারের দিকেও যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করছেন তিনি। পরিবারের সদস্যরা একসঙ্গে সময় কাটাচ্ছেন, কেউ বিদেশেও যাচ্ছেন কিছুটা সময়ের জন্য—সব মিলিয়ে সবাই নিজেদের মতো করে এই শোক সামলানোর চেষ্টা করছেন।

সবকিছু সামলাতে গিয়ে নিজের ভেঙে পড়ার কথাও অকপটে স্বীকার করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী। তিনি জানান, অনেক সময়ই তিনি ভেঙে পড়েছেন, কিন্তু পরিস্থিতির কারণে তাকে শক্ত থাকতে হয়েছে। রাহুলের মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া—এই মুহূর্তগুলো তার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার মধ্যে একটি বলে ইঙ্গিত দেন তিনি। প্রিয়াঙ্কার ভাষায়,, এই ধরনের শোকের কোনও ‘ক্লোজার’ থাকে না; শুধু বেঁচে থাকা এবং এগিয়ে যাওয়ার চেষ্টা থাকে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রাহুলের মৃত্যুর তদন্ত প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, এই মুহূর্তে তার কাছে নতুন কোনও আপডেট নেই এবং আইনি জটিলতার কারণে অনেক কিছুই প্রকাশ করা সম্ভব নয়। তবে তিনি এবং পরিবার এখনো আশাবাদী যে সত্য সামনে আসবে। তিনি আরও বলেন, এটি শুধু তাদের পরিবারের নয়, ইন্ডাস্ট্রিরও একটি প্রশ্ন—কীভাবে এই ঘটনা ঘটল, তার উত্তর সবাই জানতে চায়।

Scroll to Top