
এলাকার বাসিন্দা লক্ষীকান্ত মাইতি বলেন, “আমরা খুব কষ্টে দিন কাটাচ্ছি। ঘরবাড়ি ভেসে গিয়েছে, খাওয়ার সমস্যায় আছি। কেউ বাইরে বেরোতে পারছি না। প্রশাসনের কাছে আবেদন, দ্রুত সাহায্যের ব্যবস্থা করা হোক।” তাঁর মতে, শুধু খাবার নয়, নিরাপদ আশ্রয়ও প্রয়োজন। গ্রামবাসীদের দাবি, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, যাতে তাঁরা নতুন করে জীবন শুরু করতে পারেন। (ছবি ও তথ্য: মদন মাইতি)



