রাষ্ট্র যন্ত্রের দায়িত্ব পেতে হলে অভিজ্ঞতা থাকতে হবে: নজরুল ইসলাম খান | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্র যন্ত্রের দায়িত্ব পেতে হলে অভিজ্ঞতা থাকতে হবে: নজরুল ইসলাম খান | চ্যানেল আই অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র যন্ত্রের চেয়ে মূল্যবান কোনো যন্ত্র নেই। আর সেই যন্ত্রের দায়িত্ব যারা পাবেন, তাদের অভিজ্ঞতা থাকতে হবে। একটি দল, তারা কখনো এককভাবে ক্ষমতায় ছিল না। কিন্তু বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল। তাই বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা বেশি।

বৃহস্পতিবার ২৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে  এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্রের জন্য নির্বাচনের বিকল্প কিছু নেই।

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টির ভূমিকার কারণে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পেরেছে।

Scroll to Top