রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময় – DesheBideshe

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময় – DesheBideshe

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময় – DesheBideshe

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রিসভার কয়েকজন সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের আগে সকালে জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।

এরপর সংসদীয় দলের সভায় বিএনপি দলীয় সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। নতুন গঠিত এই সরকারে পূর্ণ মন্ত্রী হিসেবে ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে ২৪ জন শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top