রাষ্ট্রপতির শপথ পাঠের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতির শপথ পাঠের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান, এই রিটে সেই নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক।

রিটে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

Scroll to Top