রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ নিয়ে  হাইকোর্টের রুল | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ নিয়ে  হাইকোর্টের রুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত ৩৩ বছরে দায়িত্ব পালন করা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মওকুফ করেছেন তার তালিকা কেন প্রকাশ করা হবে না, সে প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

এসংক্রান্ত এক রিটের শুনানি শেষে সোমবার (২১ এপ্রিল) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন বলে জানান রিটকারি আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

১৯৯১ সাল থেকে ২০২৪ সালের ৩১ জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতাবলে কতজন দণ্ড পাওয়া আসামির কারাদণ্ড স্থগিত বা মওকুফ করেছেন তার তালিকা প্রকাশ চেয়ে রিটটি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

Scroll to Top