রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতির অভিশংসনসহ ৩ দাবিতে এনসিপির বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রপতির অভিশংসন, জুলাই গণহত্যার বিচার এবং গণভোট অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (আজ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করে এনসিপির নেতা-কর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। তাঁদের উত্থাপিত প্রধান তিনটি দাবি ছিল—সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসন করা এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।

এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ আরও অনেকে।

Scroll to Top