রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প  | চ্যানেল আই অনলাইন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প  | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের সদ্যবিজয়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে এবং আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পরেই যুদ্ধ বন্ধের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে।

বিবিসি জানিয়েছে, নির্বাচনে জয় লাভের পর ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় দেয়া সংক্ষিপ্ত এক ভাষণে এমন মন্তব্য করেন।

এসময় ট্রাম্প সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তার অন্যান্য অগ্রাধিকারগুলো মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য, দুর্নীতিগ্রস্ত, ভাঙা, ব্যর্থ আমলাতন্ত্রকে সাজানো এবং শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ করা। ট্রাম্প বলেন, কেউ জানত না যে আমরা এভাবে জিতব। এটি একটি বড় বিজয় ছিল।

তিনি আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি এবং হাউস স্পিকার মাইক জনসনসহ সেখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

GOVT

যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের প্রধান হিসেবে ইলন মাস্ককে নিযুক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইলন মাস্কের কথা উল্লেখ করে বলেন, তিনি (মাস্ক) এই জায়গাটি পছন্দ করেন, আমি তাকে এখান থেকে বের করতে পারি না। সে এই জায়গাটি পছন্দ করে এবং আমি তাকে এখানে রাখতেও পছন্দ করি।

Chokroanimation

Scroll to Top