রাশিয়ার সাথে ব্যবসায় ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার সাথে ব্যবসায় ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার সাথে ব্যবসা নিয়ে  ট্রাম্পের হুমকিতে আইফোন ও তেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

বুধবার (৬ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

বিশ্বের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া এখনো ব্যাপক পরিমাণের জ্বালানি সম্পদ ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই অবস্থার পরিবর্তনের আশা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত মাসে ট্রাম্প বলেছিলেন, “আমি অনেক কিছুর জন্য বাণিজ্যকে ব্যবহার করেছি, কিন্তু যুদ্ধ থামানোর জন্য এটা দুর্দান্ত।”

তিনি ঘোষণা দিয়েছেন,  আগামী শুক্রবার বা ৮ই অগাস্টের মধ্যে রাশিয়া যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি না হয় তবে রাশিয়ার সাথে বাণিজ্য করছে এমন যে কোনো দেশের ওপর নতুন সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে।

এই সেকেন্ডারি শুল্ক অনুযায়ী, রাশিয়ার সাথে ব্যবসা করছে এমন যে কোনো দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানির সময় শতভাগ কর আরোপ করা হবে।

তেল ও গ্যাস রাশিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত। চীন, ভারত ও তুরস্ক মস্কোর সবচেয়ে বড় ক্রেতা।

Scroll to Top