রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা, ইলেকট্রনিকস কারখানায় উৎপাদন বন্ধ

রাশিয়ার অভ্যন্তরে ড্রোন হামলা, ইলেকট্রনিকস কারখানায় উৎপাদন বন্ধ

নিকোলায়েভ আরও জানান, চুভাশিয়া অঞ্চলের রাজধানী চেবক্সারির একটি মাঠেও একটি ড্রোন পড়েছে। ড্রোনগুলোর আঘাতে কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, চুভাশিয়া অঞ্চলের আকাশে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দুটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। মন্ত্রণালয় আরও দাবি করেছে, রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মোট ৪৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ইউক্রেন কতগুলো ড্রোন নিক্ষেপ করেছিল, সে বিষয়ে তারা কোনো তথ্য দেয়নি।

রাশিয়ান ও টেলিগ্রামের কয়েকটি অনানুষ্ঠানিক সংবাদ চ্যানেলে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ড্রোন হামলার পর চুভাশিয়ার ভিএনআইআইআর কারখানায় আগুন ধরে যায়। ওই চ্যানেলগুলোর দাবি, ইলেকট্রনিকস কারখানায় যুদ্ধ সরঞ্জামের বিভিন্ন উপাদান উৎপাদন করা হয়। তবে রয়টার্স স্বাধীনভাবে এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

Scroll to Top