রামুতে বনভূমিতে করা অবৈধ পানের বরজ উচ্ছেদে গিয়ে হামলায় ৫ বনকর্মী আহত

রামুতে বনভূমিতে করা অবৈধ পানের বরজ 
উচ্ছেদে গিয়ে হামলায় ৫ বনকর্মী আহত

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন পানেরছড়া বন রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানের মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।

Scroll to Top