
মাটির মূর্তি ছাড়াও, মাটির সরা, ছবি এমন নানা ভাবে লক্ষ্মীপুজো করার চল আমাদের মধ্যে রয়েছে। যে হেতু প্রায় প্রতিটি বাড়িতেই দেবীকে পূজিতা হন, তাই এই দিন পুরোহিতের আকাল পড়তে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোহিত ছাড়া আমরা নিজেরাই বাড়িতে দেবীর আরাধনা করে নিতে পারি। এইক্ষেত্রে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, সঠিক কিছু নিয়ম মানলেই পুজো করা সম্ভব হবে।পুরোহিত ছাড়া বাড়িতে কী ভাবে লক্ষ্মীপুজো করা সম্ভব?



