রাজাউল্লাহর ছক্কার রেকর্ড, অবশেষে পাকিস্তানের দিন

পাকিস্তানের অষ্টম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ ইমরান যখন আউট হন, তখনও ইংল্যান্ডের চেয়ে দুই রানে পিছিয়ে পাকিস্তান।

দুই উইকেট, দুই টেল এন্ডার… ইনিংস ব্যবধানে জয় তখন পর্যন্ত ইংল্যান্ডের হাতের নাগালে। আর ওই দুই রান যদি কোনোভাবে শোধ হয়েও যায়, কত দূর–ই–বা এগোতে পারবে পাকিস্তান?

ইমরানের আউটের ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ৭৫তম ওভারের ঘটনা। এজবাস্টনে আজ পরের উইকেটটির জন্য ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছে ৯৬তম ওভার পর্যন্ত। মাঝের ১২২ বলে ইংল্যান্ডের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন পাকিস্তানের দুই টেল এন্ডার রাজাউল্লাহ ও মোহাম্মদ আব্বাস। বিশেষ করে রাজাউল্লাহ। অভিষেকের ছক্কার রেকর্ড গড়া ২১ বছর বয়সী পেসার মেরেছেন ৯টি ছক্কা, আব্বাসের সঙ্গে নবম উইকেটে গড়েছেন ১২১ রানের জুটি।

আর তাতে ইংল্যান্ডের সামনে চতুর্থ ইনিংসের জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান।

Scroll to Top