রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে

রাজশাহীতে ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটার দেয়াল ভেঙে ফেলা হয়েছে

২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটাটি ভাঙার চেষ্টা করা হয়েছে দাবি করে সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত বলেন, প্রথমে বড় যন্ত্রপাতি দিয়ে বাড়ির বড় অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর শ্রমিক ও মিস্ত্রি দিয়ে ধীরে ধীরে অবশিষ্ট অংশ ভাঙার চেষ্টা চলছে। তাঁরা চান, জায়গাটি সংরক্ষণ করা হোক।

ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্‌যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমান বলেন, শ্রমিকেরা জায়গাটি পরিষ্কার করার কথা বললেও সেখানে ভাঙার কাজ চলছিল। পরে তাঁদের থামানো হয়। রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে।

এ কাজের নিন্দা জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী। তিনি বলেন, ঋত্বিক ঘটক শুধু এপার বাংলা বা ওপার বাংলার নন, বিশ্বজুড়েই পরিচিত চলচ্চিত্র নির্মাতা। তাঁর স্মৃতিবিজড়িত এ জায়গাটি সবার সম্পদ। এটি ভেঙে ফেলা উচিত নয়। এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র বা চলচ্চিত্রবিষয়ক প্রতিষ্ঠান গড়ে তোলা যেতে পারে।

Scroll to Top