রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন | চ্যানেল আই অনলাইন

রাজধানীর বেইলি রোডের একটি ভবনে আগুন | চ্যানেল আই অনলাইন
Channeliadds-30.01.24Nagod

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, আজ রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই
রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ৮টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

Reneta April 2023

Scroll to Top