ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলের রাস্তায় কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে এসেছেন বলে জানিয়েছেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী শিপন আহম্মেদ।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ রাজধানীতে আর খুব বৃষ্টির সম্ভাবনা কম।
আজই উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বিশেষ করে খুলনা অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া অফিস। আবার আগামী বুধবার থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর খুব বেশি প্রভাব বাংলাদেশের উপকূলে পড়ার আশঙ্কা নেই।



