রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-প্রাইভেট কারসহ ৬ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-প্রাইভেট কারসহ ৬ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, প্রাইভেট কারসহ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রূপনগর থানার পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে থানা–পুলিশের টহল দল তাঁদের গ্রেপ্তার করে।

আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তামিম ওরফে নাজমুল ইসলাম (২০), মো. রাসেল হোসেন (৩২), গোলাম রাব্বী (১৯), ইয়াসিন বাবু (২০), মো. জুয়েল (২৬) ও মো. রুবেল হোসেন (৩৫)।

Scroll to Top