রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

রাজধানীতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন-ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য সচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নাম্বার ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আলাউদ্দীন।

ডিবি সূত্রে জানা যায়, মাতুয়াইল এলাকায় অভিযান পরিচালনা করে আব্দুল মতিন মাস্টারকে ও মোস্তাক ফকির ওরফে বাঘাকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগের পৃথক টিম।

অন্যদিকে গতকাল রাতে চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে হাজী আলাউদ্দীনকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের একটি টিম।

গ্রেপ্তারদের বিরুদ্ধে নানাভাবে সংগঠিত হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Scroll to Top