রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিকসহ সাতজন আটক | চ্যানেল আই অনলাইন

রাঙ্গামাটিতে দুই ভারতীয় নাগরিকসহ সাতজন আটক | চ্যানেল আই অনলাইন

রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশকারী ২ ভারতীয় নাগরিক ও সহযোগী হিসেবে ৫ বাংলাদেশিসহ ৭ জনকে আটক করেছে বরকল ব্যাটালিয়ন (৪৫ বিজিবি)।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৫ টার দিকে রাঙ্গামাটিগামী যাত্রীবাহী স্পীডবোট তল্লাশীর সময় সুরেশ চাকমা (৩৯) পিতা-অঞ্জন কুমার চাকমা ও অরং খান চাকমা পিতা-জলন্ত কুমার চাকমা নামে দুজন ভারতীয নাগরিককে আটক করা হয়। উভয়ের গ্রাম ভারতের ত্রিপুরা ঘাট। তারা ভারতের লুংলে জেলার বাাসিন্দা।

এসময় তাদের কাছ থেকে নগদ ২লাখ ৬৯ হাজার একশ টাকাসহ ১টি মোবাইল উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. আনোয়ার লতিফ খান জানান, স্পীডবোটযোগে ৬ যাত্রীসহ রাঙ্গামাটি আসার পথে বরকলে বিজিবির চেকপোস্টে নিয়মিত চেকআপের সময় ২ ভারতীয় নাগরিক এবং বোট চালকসহ অন্যান্য ৫ জনকে সহযোগি হিসেবে আটক করা হয়েছে।

GOVT

আটকদের বরকল বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।বিজিবির আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সীমান্তের নিরাপত্তা রক্ষাসহ যেকোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা কাজ করে যাবে বলে জানান বিজিবি সেক্টর কমান্ডার।

Chokroanimation

Scroll to Top