রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা শেষ আজ | চ্যানেল আই অনলাইন

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা শেষ আজ | চ্যানেল আই অনলাইন

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময়সীমা শেষ হচ্ছে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)।

আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হবে। নির্বাচনকে ঘিরে গতকাল সোমবার পর্যন্ত চারটি প্যানেল ঘোষণা করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রার্থী যাচাই-বাছাই শেষে বুধবার প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ওই দিন কোনো পদে কে কে এবং নারী কতজন এসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৬২ জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৬০৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাকসু’র ২৬০ জন মনোনয়নপত্র জমা দেওয়া পদপ্রার্থীর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ২০ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৫ জন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন রয়েছেন।

Scroll to Top