রাকসু নির্বাচনের ভোট গ্রহণে প্রস্তুত কেন্দ্র, সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কমিটি গঠন

রাকসু নির্বাচনের ভোট গ্রহণে প্রস্তুত কেন্দ্র, সার্বিক অবস্থা পর্যবেক্ষণে কমিটি গঠন

কমিটির সভাপতি হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম রফিকুল ইসলাম। তিনি ১৯৬৮ সালে শাহ্ মখদুম হল ছাত্র সংসদে সহসাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মামনুনুল কেরামত, ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নূরুল হোসেন চৌধুরী, পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক এম নজরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক সৈয়দ জাবিদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শফিকুল ইসলাম, সমাজকর্ম বিভাগের অধ্যাপক আশরাফুজ্জামান, আইন বিভাগের অধ্যাপক বেগম আসমা সিদ্দিকা, ইতিহাস বিভাগের অধ্যাপক মাহমুদা খাতুন, ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শেহনাজ ইয়াসমিন।

এসব তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, নির্বাচনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রকৃত অবস্থা তুলে ধরার জন্য উপাচার্য এই কমিটি গঠন করেছেন।

Scroll to Top