
চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি – চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায় একটি বসতবাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার সকালে একদল দুর্বৃত্ত এই হামলা চালায় বলে জানা গেছে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, একদল যুবক রাস্তায় দৌড়াদৌড়ি করছে এবং এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা যাচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে একটি বাড়ি লক্ষ্য করে গুলি ও আতশবাজি ফোটানো হয়েছে। তবে সেখানে দুপক্ষের মধ্যে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস এম/ ১১ ফেব্রুয়ারি ২০২৬





