রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তি দিল আমিরাত | চ্যানেল আই অনলাইন

রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তি দিল আমিরাত | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন দেশের ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া রমজানের শুভেচ্ছা স্মারক হিসেবে বন্দিদের যে কোনো ধরনের ঋণ পরিশোধে সহায়তার নির্দেশ দেওয়া হয়।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মোহাম্মদ বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডে দণ্ডিত বন্দিদের ওপর আরোপিত সমস্ত জরিমানা এবং সাজা মাফ করবেন।

প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

আমিরাতে প্রায়ই বিভিন্ন উপলক্ষ এবং ধর্মীয় বিশেষ দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেওয়া হয়। গত বছর রমজান মাসকে সামনে রেখে ৭৩৫ জন বন্দিকে মুক্তির নির্দেশ দিয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

এদিকে, আগামী ১ মার্চ থেকে আরব বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র।

Scroll to Top