রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: অর্থ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

সরকার চাল ডাল আমদানি করছে উল্লেখ করে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আসন্ন রমজান মাসে কোনো নিত্যপণ্যের দাম বাড়বে না।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা বোর্ডের ৬৫তম সভায় যোগ দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, নিয়মিত বাজার মনিটর করা হবে। কোন ব্যবসায়ী যেন খাদ্য প্রণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য সরকার যথেষ্ট সজাগ রয়েছে।

এছাড়াও তিনি বলেন, আমাদের গ্যাস এনার্জি রেগুলেটর পর্যাপ্ত রয়েছে। তাই লোডশেডিং হওয়ার সম্ভাবনাও অনেক কম।

এসময় মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশীদ, জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেস উর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Scroll to Top