রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ | চ্যানেল আই অনলাইন

রমজানে দুই পবিত্র মসজিদে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ | চ্যানেল আই অনলাইন

পবিত্র রমজান মাসে ‘জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অফ দ্য টু হোলি মস্কেস’-এর উদ্যোগে মসজিদ আল হারাম ও মসজিদ আন নববীতে ৩ কোটি ৩৮ লাখের বেশি ইফতার বিতরণ করা হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইফতার বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হয় এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয়। বিশেষ করে মাগরিবের নামাজের আগে ব্যস্ত সময়ে নিরাপদ ও নির্বিঘ্নভাবে খাবার বিতরণ নিশ্চিত করা হয়।

এছাড়া, ভিড় নিয়ন্ত্রণ এবং সমন্বিত সেবার মাধ্যমে সার্বিক ব্যবস্থাপনা জোরদার করা হয়, যা সেবার মান উন্নয়নে ভূমিকা রাখে।

বৃহৎ এই আয়োজন সৌদি আরবের ধারাবাহিক উদ্যোগেরই অংশ, যার লক্ষ্য দুই পবিত্র মসজিদে আগত মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা এবং তাদের জন্য একটি স্বাচ্ছন্দ্যময় ও আধ্যাত্মিক পরিবেশ তৈরি করা।

Scroll to Top