এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে ‘সুরের খেয়ায় হাজার বছর’ শীর্ষক সংগীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৫ আগস্ট) বিকেলে মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং জোনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত ও আধুনিক গান পরিবেশন করেন।
বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, সংগীত বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।



