জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেনের মৃত্যুতে শোক জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন।
শনিবার (১৩ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, নির্বাহী সভাপতি অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ শোক প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, আদিবাসী, ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্বার মানুষসহ দেশের প্রান্তিক মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু লড়াই করেছেন রবীন্দ্রনাথ সরেন। এই মানুষটির ত্যাগ চির অম্লান হয়ে থাকবে। তার মৃত্যুতে সংখ্যালঘু, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর লড়াইয়ে অপূরনীয় শুন্যতা নেমে এসেছে। তার শুন্যতা এই জনগোষ্ঠীর লড়াইয়ের বিদ্যমান থাকবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।




