যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি | চ্যানেল আই অনলাইন

যৌন হয়রানির অভিযোগে বিচারের মুখোমুখি হাকিমি | চ্যানেল আই অনলাইন

নিজের বাসভবনে এক তরুণীকে যৌন হয়রানির অভিযোগে উঠেছিল পিএসজির ফুটবলার আশরাফ হাকিমির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মরক্কো তারকা।

২০২৩ সালে ইনস্টাগ্রামে এক তরুণীর সঙ্গে পরিচয় হয় আশরাফ হাকিমির। তরুণীর দাবি, সেবছর ২৫ ফেব্রুয়ারি হাকিমি তাকে ট্যাক্সি পাঠিয়ে নিজের বাসায় আমন্ত্রণ জানান। এরপর সেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন।

শুরু থেকেই ২৭ বছর মরক্কো তারকা অভিযোগটি অস্বীকার করে আসছেন। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আজকাল কেবল একটি অভিযোগই বিচারের জন্য যথেষ্ট বলে গণ্য হচ্ছে, যদিও আমি জানি এটি মিথ্যা। সত্য বের করে আনার জন্য আমি বিচারের অপেক্ষা করছি।’

হাকিমির আইনজীবী ফ্যানি কলিন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। তার দাবি, অভিযোগকারী তরুণী ডিএনএ টেস্ট বা মোবাইল পরীক্ষা করতে অস্বীকার করেছেন। যা হাকিমির নির্দোষ হওয়ার প্রমাণ দেয়।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে মোনাকোর মুখোমুখি হবে পিএসজি। আজ এক সংবাদ সম্মেলনে কোচকে হাকিমির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘বিষয়টি এখন বিচার বিভাগের হাতে।’

Scroll to Top