যে ৫৬ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর | চ্যানেল আই অনলাইন

দেশের পুলিশ বাহিনীর ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক রয়েছেন।

আজ ১৪ আগস্ট শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে এসব কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে সাতজন সহকারী পুলিশ কমিশনার এবং ৪৯ জন পুলিশ পরিদর্শক রয়েছেন। পৃথক দুই প্রজ্ঞাপনে তাদের নাম ও পদমর্যাদার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে এসব কর্মকর্তার চাকরির অবসান কার্যকর হয়েছে।

Scroll to Top