যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব: মন্ত্রিপরিষদ সচিব

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ বলেন, ‘নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কাউকে বদলি বা রদবদল করা প্রয়োজন মনে করে, তবে তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে প্রশাসন আছে তা দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব।

তিনি আরো বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসকদের নিয়ে কেউ সংক্ষুদ্ধ হলে আপিল করতে পারবেন। তবে মাঠ প্রশাসনের কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

এসময় কোনো ধরনের অহেতুক অভিযোগে বিভ্রান্ত না হয়ে প্রশাসনকে তার স্বাভাবিক গতিতে কাজ করতে দেয়ার আহ্বান তিনি।

Scroll to Top