
তেহরান, ২১ মার্চ – যুদ্ধ ও চরম উত্তেজনার মধ্যেই বিশাল জনসমুদ্রের উপস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার ইরানি নাগরিক। ৩০টি রোজা পালনের পর শনিবার দেশটিতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এই উৎসব পালিত হচ্ছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্য থেকে জানা যায়, ভোরবেলা থেকেই রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে ঈদের জামাতে অংশ নিতে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন। মূল মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় বাধ্য হয়ে অসংখ্য মানুষ বাইরের উন্মুক্ত রাস্তায় নামাজ আদায় করেন।
তেহরান ছাড়াও আরাক, জাহেদান এবং আবাদান শহরের উন্মুক্ত ময়দানেও বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে উৎসবের এই দিনটিতে আনন্দের পাশাপাশি শোকেরও ছায়া নেমে এসেছে ইরানে। ঈদের নামাজের দিনই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত দেশের গোয়েন্দা মন্ত্রী এবং বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের জানাজায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ।
এনএন/ ২১ মার্চ ২০২৬





