যুদ্ধটা চিরতরে শেষ হোক, আমাদের যেন আর কখনো পালাতে না হয়: বলছেন গাজার মানুষ

যুদ্ধটা চিরতরে শেষ হোক, আমাদের যেন আর কখনো পালাতে না হয়: বলছেন গাজার মানুষ

গাজার দক্ষিণের শহর খান ইউনিসের বাসিন্দা আমির আবু ইয়াদে বলেন, ‘এ অবস্থার জন্য আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, যদিও আমরা ক্ষতবিক্ষত ও বেদনাক্রান্ত হয়ে নিজ নিজ এলাকায় ফিরছি।’

৩৯ বছর বয়সী মুহাম্মদ মুর্তজার বাড়ি গাজা নগরীতে। তিনি বলেন, ‘আমি সব সময় এই প্রার্থনা করতাম, আমি গাজা নগরীতে আমার বাড়িতে ফিরে যেন দেখি, আমার বাড়িঘর ঠিক আছে, গুঁড়িয়ে যায়নি।’

এখন মুর্তজার একমাত্র প্রত্যাশা এ যুদ্ধ যেন চূড়ান্তভাবে শেষ হয়। তিনি বলেন, ‘আমরা শুধু চাই, যুদ্ধটা চিরতরে শেষ হোক। আমাদের যেন আর কোনো দিন পালাতে না হয়।’

গাজা যুদ্ধের শুরুর দিকেই বাড়িঘর ছেড়েছিলেন আরিজ আবু সাদায়েহ। ৫৩ বছর বয়সী এই নারী শেষ পর্যন্ত বাড়ির পথে রওনা হয়েছেন।

Scroll to Top