যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ উপসচিব – DesheBideshe

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ উপসচিব – DesheBideshe


যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৯২ উপসচিব – DesheBideshe

ঢাকা, ২০ মার্চ – ১৯২ উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লেখিত কর্মস্থল হতে কোনো দপ্তর/কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদান পত্র দাখিল করবেন। যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ তাদের যোগদান পত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা অনলাইনে দাখিল করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: যুগান্তর
আইএ/ ২০ মার্চ ২০২৫



Scroll to Top