যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম

যুক্তরাষ্ট্রে ‘রেজিম চেঞ্জ’, ট্রাম্পের ক্ষমতায় লাগাম

ইরানের সরকার পতনের লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প অনবরত কামান দেগে গেছেন। বোমাবাজিতে কয়েক হাজার বেসামরিক মানুষ মারা হলো। হাজারো গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হলো। কিন্তু আট মাস পরও ইরানের সরকার বহাল তবিয়তে। অথচ গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভোটাররা কোনো বোমা না ফেলে, একটি গুলি না ছুড়েই বিনা রক্তপাতে নিজের দেশে একধরনের ‘রেজিম চেঞ্জ’ ঘটিয়ে দিলেন। ট্রাম্পকে তাঁরা পদ থেকে সরাননি, তবে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ কেড়ে তাঁর একচ্ছত্র ক্ষমতায় লাগাম পরিয়েছেন।

Scroll to Top