যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘সিলেক্ট ইউএসএ ইনভেস্টমেন্ট সামিট ২০২৬’-এ অংশ নিতে বাংলাদেশ থেকে ২৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল যোগ দিয়েছে।

বাংলাদেশি প্রতিনিধিদলের সম্মানে ৪ মে এক সংবর্ধনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। ঐতিহ্যবাহী ইউএস চেম্বার অব কমার্সের ভবনের ছাদে আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

এসময় ইউএস চেম্বার অব কমার্সের কর্মকর্তারা এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকরাও উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এধরনের আয়োজন দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদারে সহায়ক ভূমিকা রাখবে।

৩ থেকে ৬ মে পর্যন্ত চলা এই সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে প্রায় ৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন, যার মধ্যে প্রায় ২৭০০ জন বিনিয়োগকারী ব্যবসায়ী।

Scroll to Top