যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে কুর্দিদের স্থল হামলার দাবি, তেহরানের অস্বীকার – DesheBideshe

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে কুর্দিদের স্থল হামলার দাবি, তেহরানের অস্বীকার – DesheBideshe

যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানে কুর্দিদের স্থল হামলার দাবি, তেহরানের অস্বীকার – DesheBideshe

তেহরান, ৫ মার্চ – যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদ ও সহায়তায় ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইরানি কুর্দিরা।

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের সাংবাদিক বারাক রেভিড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমন দাবি করেছেন। তবে ইরান সরকার এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে আখ্যায়িত করেছে।

ইরাক ও ইরান সীমান্তে কুর্দিদের অবস্থান বেশ শক্তিশালী। অভিযোগ রয়েছে যে বিগত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্র কুর্দিদের ব্যবহার করে ইরানে স্থল হামলার পরিকল্পনা সাজাচ্ছিল।

মার্কিন প্রশাসনের লক্ষ্য হলো কুর্দিদের মাধ্যমে ইরানের নিরাপত্তাবাহিনীকে দুর্বল করা এবং সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি করা। তাদের পরিকল্পনার অংশ হিসেবে কুর্দি বাহিনী ইরানের নিরাপত্তা সদস্যদের ওপর হামলা চালাবে এবং সাধারণ মানুষকে সরকারবিরোধী আন্দোলনে নামার আহ্বান জানাবে।

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোররাতের দিকে জানিয়েছে যে কুর্দিদের স্থল হামলা শুরুর বিষয়ে তারা নিশ্চিত কোনো তথ্য পায়নি। তবে বেশ কিছু ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে যে হামলা সম্ভবত শুরু হয়ে গেছে।

এদিকে সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে যে উদ্ভূত পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুর্দি নেতা বাফেল তালাবানির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী কুর্দি নেতাকে সতর্ক করে বলেছেন যে ইরাক ও ইরান সীমান্তে জঙ্গিদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

এনএন/ ৫ মার্চ ২০২৬



Scroll to Top